[ দেশজুড়ে ]
বন্যার পানিতে ডুবে ওমরের মৃত্যু
ফাইল ফটো
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যার পানিতে ডুবে দেড় বছরের শিশু ওমরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শিদলাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওমর ওই গ্রামের মো. মোর্শেদ আলমের ছেলে।
মোর্শেদ আলম বলেন, ওমর ঘরের ভেতর খাটের ওপর বসেছিল। সে একটু-আধটু হাঁটা শিখেছিল। পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির উঠানে উঠে আসা বন্যার পানিতে পড়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উম্মে সালমা মৌ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন করে বলেন, মৃত অবস্থায় স্বজনেরা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে। আমরা তার হার্টবিট পাইনি। এই বন্যা পরিস্থিতিতে সাঁতার না জানা শিশুদের বিষয়ে পরিবারের সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!