রেড ক্রিসেন্টের মুখপাত্র আহমেদ জিবরিল জানান, ইসরায়েলি হামলায় আল-ফারা শরণার্থী শিবিরে পাঁচজন এবং জেনিনে ড্রোন হামলা ও সশস্ত্র সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। এ ছাড়া আরো ১৫ জন আহত হয়েছে বলেও জানান তিনি।
ইসরায়েলি সেনাবাহিনী আজ বুধবার ভোরে জানায়, পশ্চিম তীরের উত্তরে জেনিন ও তুলকার্ম শহরে সন্ত্রাস রুখতে এই সামরিক অভিযান চালানো হয়েছে। ইসরায়েল পশ্চিম তীরে বিমান হামলা চালানোর দুদিন পরে এই হামলা চালানো হলো। ওই বিমান হামলায় পাঁচজন নিহতের খবর জানিয়েছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
.png)
গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ চলার পাশাপাশি পশ্চিম তীরেও হামলা করছে ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি সৈন্যদের হামলায় সেখানে ৬৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময়ের মধ্যে ফিলিস্তিনিদের হামলায় ১৯ জন ইসরায়েলি নাগরিকও নিহত হয়েছে।