শনিবার আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে বিএটি’র ফ্যাক্টরির সামনে এ আন্দোলন করেন শ্রমিকরা।
জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে ক’দিন ধরেই অবস্থান কর্মসূচি পালন করছেন ঠিকাদারের মাধ্যমে নিয়োগকৃত চুক্তিভিত্তিক শ্রমিকরা। এ নিয়ে তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছেন তারা।
.png)
এর আগে গত ২৫ আগস্ট বেতন বৃদ্ধির আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছিলো অস্থায়ী শ্রমিকরা। তবে ফ্যাক্টরি কর্তৃপক্ষের বেধে দেওয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় ফের কর্মসূচি পালন করছে তারা। এ সময় তারা কোনো বিশৃঙ্খলা করেনি।