শনিবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইকুন্ডু গ্রামে শিশুটির দাদা রবিউল ইসলামের বাড়ির উঠানের সামনের পরিত্যক্ত পুকুরে এ ঘটনা ঘটে।
শিশুটির বাবা শফিকুল ইসলাম জানান, তার মেয়ে সদিয়া বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বাড়ির উঠানে খেলা করছিল। সবার অগোচরে উঠানের সামনে পরিত্যক্ত পুকুরে পড়ে যায় সে। দুপুর সাড়ে ১২টার দিকে তার মা আম্বিয়া খাতুন অর্পিতা তাকে খুঁজে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বসতবাড়ির উঠানের সামনে পরিত্যক্ত ওই পুকুর থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। এরপর দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।