শুক্রবার বেলা ১১টার দিকে পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আব্দুল মজিদ গ্রামের শুক্কুর আলীর ছেলে ও ধুনট সদর ইউনিয়ন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দলনেতা ছিলেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে আব্দুল মজিদের স্ত্রী বেড়াতে যাওয়ায় তিনি নিজেই বাড়িতে খাবার রান্না করেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকালের দিকে রান্নাঘরে বৈদ্যুতিক হিটারে রান্নার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
ধুনট থানার ওসি সৈকত হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শেষে আব্দুল মজিদের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।