রোববার ভোরে জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. রফিক জেলার বিজয়নগর উপজেলার পত্তন (ফুলবাড়িয়া) এলাকার অনু সরকারের ছেলে অপরজন মো. তানভীর একই এলাকার মো. হাসেম মিয়ার ছেলে।
.png)
ঘটনার সত্যতা নিশ্চত করে আশুগঞ্জ থানার ওসি সফিউল কবির বলেন, রোববার ভোরে জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা করা হয়। অভিযানে টোল প্লাজার সামনে থেকে প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করা হয়। পরে প্রাইভেটকার তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।