ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লোহাগড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৪, ১ সেপ্টেম্বর ২০২৪
লোহাগড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
ফাইল ফটো

নড়াইলের লোহাগড়ায় শিখা রানী বিশ্বাস (৪৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার ভোর ৫টার দিকে লোহাগড়া পৌরসভাধীন কুন্দশী গ্রামে এ ঘটনা ঘটে। শিখা রানী বিশ্বাস ওই গ্রামের বিজুষ বিশ্বাসের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিখা রানী বিশ্বাস শারীরিক ও মানসিক নানাবিধ সমস্যায় ভুগছিলেন। রোববার ভোর ৫টার দিকে তার নিজ বসতঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগান তিনি। পরে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 
 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!