[ দেশজুড়ে ]
ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বোনেরও
ছবি: প্রতীকি
পুকুরের ধারে খেলাধুলা করার একপর্যায়ে ছোট ভাই সিফাত হোসেন (৬) পুকুরে পড়ে গভীর পানিতে হাবুডুবু খাচ্ছিল। এই দৃশ্য দেখে বড় বোন রিয়া মণি (১০) স্থির থাকতে পারেনি। ভাইকে বাঁচাতে পুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়ে সে। পরে ভাই বোনকে জড়িয়ে ধরলে দুইজনেই পুকুরের পানিতে ডুবে মারা যায়।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সুজনের কুটি গ্রামে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই ঘটনা ঘটে।
সন্ধ্যায় তাদের খোঁজ না মেলায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে বাড়ির আশপাশসহ প্রতিবেশীর বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের মা পুকুর পাড়ে গিয়ে দেখেন ছেলের মরদেহ ভাসছে। তার আর্ত-চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এসে সিফাতের মরদেহ উদ্ধার করে। এ সময় পুকুর পাড়ে পরিত্যক্ত স্যান্ডেল দেখে স্বজনদের সন্দেহ হলে পুকুরে জাল ফেলে রিয়া মণির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত দুই শিশুর পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
.png)
ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!