ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যুতের খুঁটি ঢুকে যায় প্রাইভেটকারের ভেতর, মা-মেয়ের করুণ মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৮, ৩ সেপ্টেম্বর ২০২৪
বিদ্যুতের খুঁটি ঢুকে যায় প্রাইভেটকারের ভেতর, মা-মেয়ের করুণ মৃত্যু
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারের যাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কে বেতবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার সরাইল উপজেলার তিলিকান্দি গ্রামের মো. ইব্রাহিম মিয়ার স্ত্রী ফয়েজা বানু (৪৫) ও তার মেয়ে ফেরদৌসি (২০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিখাতা হাইওয়ে থানার ওসি সারোয়ার হোসেন জানান, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকাগামী একটি প্রাইভেটকার বেতবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় সামনের দিকে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি বহনবারী একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরে থাকা বিদ্যুতের খুঁটি প্রাইভেটকারের ভেতরে ঢুকে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

Advertisement

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টর ও প্রাইভেটকারটিকে জব্দ করে থানায় নিয়ে আসে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!