বুধবার সকালে জামিনের বিষয়টি নিশ্চিত করেন হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জেলার লুৎফর রহমান।
সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। তার বিরুদ্ধে বিশেষ দায়রা মামলা নং-২৯৬/২০১১ ও মেট্রো বিশেষ দায়রা মামলা নং-১৬৮০/২০ তেজগাঁও থানার মামলা হয়।
.png)
কারা কর্তৃপক্ষ জানায়, গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ২০১৪ সাল থেকে রয়েছেন। তার হাজতি নম্বর ছিল- ৬৬৩/২০। আসামি সুইডেন আসলাম ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেফতারের পর পরবর্তীতে বিভিন্ন কারাগারে অবস্থান করেন। মঙ্গলবার তার জামিনের কাগজ কারাগারে আসে। পরে রাত ৯টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জেলার লুৎফর রহমান জানান, ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।