[ দেশজুড়ে ]
গাজীপুরে নিয়োগ বঞ্চিত শ্রমিকদের সড়ক অবরোধ
ফাইল ফটো
গাজীপুরের হাজীপুকুর এলাকায় নারী-পুরুষ বৈষম্য নিরসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে প্রীতি সোয়েটার্স লিমিটেড এর নিয়োগ বঞ্চিত শ্রমিকরা।
বুধবার সকাল ১০টার দিকে প্রীতি সোয়েটার্স লি. এর সামনে অবস্থান নেয় তারা। এ সময় গার্মেন্টসটির মূল ফটক ভাঙচুর করেন তারা। এতে প্রায় ২০০ জন বিক্ষুব্ধ শ্রমিক অংশ নেন।
পরে বেলা ১০টা ৪০ মিনিটে সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করেন।
.png)
বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে হাজীপুকুর এলাকার সব গার্মেন্টস ফ্যাক্টরি আজ ছুটি ঘোষণা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!