ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভারতীর চক্রান্তের কারণে বন্যার প্রতিবাদে ফেনীতে সমাবেশ

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৬, ৬ সেপ্টেম্বর ২০২৪
ভারতীর চক্রান্তের কারণে বন্যার প্রতিবাদে ফেনীতে সমাবেশ
সম্প্রতি ফেনীর বন্যা পরিস্থিতি, জেলার উত্তর সহদেবপুর এলাকা -ছবি: সংগৃহীত

ফেনীতে ছাত্র-জনতার উদ্যোগে ভারতীর চক্রান্তের কারণে বন্যার ঘটনার প্রতিবাদে ‘স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিস’ নামে অবস্থান সমাবেশ হয়েছে।

শুক্রবার ফেনীর পৌর শহরস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে প্রাঙ্গনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জানা গেছে, সম্প্রতি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং সিলেট হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে অপ্রত্যাশিতভাবে বন্যা প্রবাহিত হওয়ার ঘটনায় ভারত কর্তৃক বাংলাদেশের প্রতি প্রতিহিংসা, চক্রান্তের প্রতিফলে দেশের মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে ব্যাপক প্রাণনাশ ও ক্ষতিগ্রস্তের ঘটনা ঘটে। এর প্রতিবাদে আন্তর্জাতিক মহলের নিকট ভারত সরকারের বিরুদ্ধে বিচারের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

Advertisement

‘স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিস’ এর প্রতিবাদ ২৮০ থেকে ৩০০ জন সমাবেশ করেন। এতে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার মো. তানিম হোসেইন ও বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণ।

সমাবেশে নেতৃত্বকারী তাদের বক্তব্যে উল্লেখ করেন, সম্প্রতি স্মরণকালের ভয়াবহ এক বন্যায় ফেনীর সমগ্র এলাকাজুড়ে বন্যায় অনেক নারী শিশু ও পুরুষের প্রাণনাশ ও ব্যাপক ক্ষয়ক্ষতি করে। বাংলাদেশের বর্তমান আর্থিক অবস্থাকে অচল করার চক্রান্তের বর্হিভূত হয়ে ভারত কর্তৃক বাংলাদেশের সঙ্গে চরম শত্রুতার পরিচয় বহন করে এবং এমতাবস্থায় দেশের সব পেশার জনগণকে ভারতের কুচক্রান্তের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানানো হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!