[ দেশজুড়ে ]
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী পরিদর্শন করলেন ধর্ম উপদেষ্টা
ছবি: ডেইলি বাংলাদেশ
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন রাজশাহী মহানগরীর আম চত্বর সংলগ্ন নওদাপাড়াস্থ ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’এর কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল-মারকাযুল ইসলামী আস-সালাফী পরিদর্শন করেছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। এ সময় ৫ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ এর আমীর প্রফেসর ড. মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব।
.png)
ধর্ম উপদেষ্টা ঐ প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে ইসলামিক ফাউন্ডেশন, বিভাগীয় কার্যালয় রাজশাহীতে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!