ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সোনাতলায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৪, ৮ সেপ্টেম্বর ২০২৪
সোনাতলায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নিহত ব্যবসায়ী দুলাল হোসেন -ছবি: সংগৃহীত

বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ, বটতলা এলাকায় পরকীয়ার জেরে দুলাল হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ফাতেমা ক্লিনিকের সামনে ঘটনাটি ঘটে।

নিহত দুলাল হোসেন গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের উত্তর নয়াপাড়া গ্রামের ছাকাওয়াত হোসেন সাফাতের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় দুলাল হোসেন বটতলায় অবস্থিত মুদি দোকান থেকে সুখানপুকুরে তার নিজ বাড়ি উত্তর নয়াপাড়া গ্রামে ফিরছিলেন। পথে ফাতেমা ক্লিনিকের সামনে পৌ‍ঁছলে আগে থেকেই ওঁত পেতে থাকা দুর্বৃত্তদের একজন হাঁসুয়া দিয়ে পেছন থেকে তার ঘাড়ে কোপ দেয়। এ সময় তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

Advertisement

স্থানীয়রা টের পেয়ে এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় তার অবস্থার অবনতি হলে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, বটতলা এলাকার জনৈক প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল। এ কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, এ বিষয়ে এখনো মামলা হয়নি। তবে পরকীয়ার কারণে খুন হয়েছে বলে জানতে পেরেছি।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!