সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-বাগেরহাট মহসড়কের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগেরহাটের মুনিগঞ্জ এলাকার নোমান শেখের স্ত্রী স্কুলশিক্ষিকা নিপা বেগম (২৮), তিনি বাগেরহাট সদরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। অন্য দুজন হলেন- রামপাল উপজেলার নবাবপুর এলাকার রাজমিস্ত্রি মো. মাসুম (৩৩) ও একই এলাকার রাজমিস্ত্রি শওকত আলী (৪০)। বাকি একজনের নাম-পরিচয় জানা যায়নি।
.png)
কাটাখালী হাইওয়ে থানা এসআই মো. আশরাফুল ইসলাম বলেন, সকালে কাটাখালী থেকে অটোরিকশাটি টাউন নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা স্কুল শিক্ষিকাসহ চারজন নিহত হন। আহত দুজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।