ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪২, ৮ সেপ্টেম্বর ২০২৪
আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
ছবি: সংগৃহীত

আইভরি কোস্টের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪৫ জন। রোববার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে বলে জানান উদ্ধারকারীরা। 

উত্তর আইভরি কোস্টের দুটি বড় শহর বোয়াকে এবং কোরহোগোর মধ্যে হাইওয়েতে শনিবার ভোর ৫টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

Advertisement

জানা গেছে, বাস-ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে সৃষ্ট ভয়াবহ আগুনে ১৩ যাত্রীর দেহ পুড়ে ছাই হয়ে যায়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে উদ্ধারকর্মীরা।

আইভোরিয়ান প্রেস এজেন্সি (এআইপি) নিশ্চিত করেছে, ১৯ জন আহত শিশু কাটিওলা এবং নিয়াকারা শহরের হাসপাতালে ভর্তি হয়েছেন।

আইভরি কোস্টে অনেক রাস্তা ও গাড়ির খারাপ অবস্থার পাশাপাশি বেপরোয়া গতির কারণে প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!