[ দেশজুড়ে ]
জামি’আ রহমানিয়া মাদরাসা পরিদর্শন করলেন ধর্ম উপদেষ্টা
ছবি: সংগৃহীত
রাজশাহী মহানগরীর ছোটবোন গ্রাম এলাকায় অবস্থিত জামি’আ রহমানিয়া মাদরাসা পরিদর্শন, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. মাওলানা আ ফ ম খালিদ হোসাইন।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
সভায় আরো উপস্থিত ছিলেন, রেশম উন্নয়ন বোর্ড রাজশাহীর পরিচালক (যুগ্ম সচিব) ড. এম এ মান্নান, ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর পরিচালক মো. আনিসুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস এর গর্ভনর মাওলানা জামাল উদ্দিন সন্দীপী, জামি’আ রহমানিয়া মাদরাসার নায়েবে মোহতামিম ড. মাওলানা ইমতিয়াজ আহমেদ, জামি’আ রহমানিয়া মাদরাসার মোহতামিম মাওলানা সাইদুজ্জামান, জামি’আ রহমানিয়া মাদরাসার মুফতি আলী আকবর ফারুকী প্রমুখ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!