ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পোশাক শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৮, ৯ সেপ্টেম্বর ২০২৪
পোশাক শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

গাজীপুরের পূবাইলে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন এপিএস আ্যাপারেলস অ্যান্ড কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে টঙ্গী-সিলেট মহাসড়কের কুমারগাঁও এলাকায় রাস্তা অবরোধ করেন তারা। 

জানা যায়, ওই কারখানার প্রতি মাসের প্রথম সাত কর্ম দিবসের মধ্যে বেতন পরিশোধের দিন ধার্য থাকলেও গত আগস্ট থেকে বেতন বকেয়া থেকে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে শ্রমিকরা কর্তৃপক্ষের কাছে আগস্ট মাসের বেতন দাবি করলে আগামী ১২ সেপ্টেম্বর বেতন দেওয়া হবে জানায় কর্তৃপক্ষ। এতে কারখানা বের হয়ে সড়ক অবরোধ করেন উত্তেজিত শ্রমিকরা। শিল্প পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!