[ দেশজুড়ে ]
ময়লার ভাগাড়ে মিলল নবজাতক
ফাইল ফটো
চট্টগ্রাম নগরের পাঁচলাইশে ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের (কন্যা) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিপরীতে কাসেম মঞ্জিলের গেটের পাশে ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পাঁচলাইশ থানার এসআই মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে লাশটি দাফনের জন্য আঞ্জুমান মুফিদুলে দেওয়া হয়েছে। তবে কে বা কারা এটি ফেলে গেছে তা জানা যায়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!