ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৪, ১০ সেপ্টেম্বর ২০২৪
চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় চলতি মাসে ডেঙ্গুতে মারা গেছেন চারজন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মারা যাওয়া দুই নারীর নাম শাকিলা আক্তার (২৬) ও শান্তা সর্দার (২০)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এরমধ্যে শাকিলা ৯ সেপ্টেম্বর এবং শান্তা ৭ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

নতুন দুই মৃত্যু নিয়ে চলতি মাসে জেলায় ডেঙ্গুতে মারা গেছেন চারজন। চলতি বছর মারা গেছেন নয়জন।

Advertisement

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। এখন পর্যন্ত চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭১৪ জন।

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!