[ দেশজুড়ে ]
পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন
ছবি: সংগৃহীত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ মাহিন সরকার এর নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা থেকে পাবনা জেলায় এসেছে। তারা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগদান করেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এক ফ্যাসিবাদ সরকার চলে গেলেও আরেক ফ্যাসিবাদ তৈরি হওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।
এমতাবস্থায়, দেশের জনগণের স্বার্থে কাজ করার জন্য ঐক্যবদ্ধ থেকে যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়।
.png)
এরপর তারা পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত জাহিদুল ইসলাম ও মাহবুব নিলয়ের কবর জিয়ারত করেন এবং আন্দোলনে আহতদের সাথে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান।
এরপর তারা পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে পাবনা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও পাবনা এডওয়ার্ড কলেজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের যৌথ উদ্যোগে আয়োজিত এক সমাবেশে যোগদান করেন।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!