[ দেশজুড়ে ]
কাশিমপুর কারাগারে আসামির মৃত্যু
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার। ছবি: সংগৃহীত
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আটক চেক জালিয়াতির মামলায় মো. রুবেল মৃধা নামে এক আসামি মারা গেছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে বুকে ব্যথা অনুভূত হলে তাকে কারাগার থেকে জরুরি ভিত্তিতে গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মো. রুবেল মৃধা পটুয়াখালীর বাউফল উপজেলার গাছিপাড়া গ্রামের আব্দুস সালাম মৃধার ছেলে। রুবেল মৃধা গত ২৫ জুলাই থেকে কারাগারে আটক ছিলেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!