ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৭, ১০ সেপ্টেম্বর ২০২৪
গাজীপুরে বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত
কালিয়াকৈর থানা -ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আন্দারমানিক বালুর মাঠ এলাকায় দশতলা বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে মো. সাব্বির আহম্মেদ (১৭) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত মো. সাব্বির আহম্মেদ কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয়দের ভাষ্যমতে, সাব্বির আহম্মেদ বন্ধুদের সঙ্গে আন্দারমানিক বালুর মাঠ এলাকায় দশতলা বিল্ডিংয়ের ছাদে উঠেন। এ সময় তার সঙ্গে থাকা বন্ধুরা পূর্ব শত্রুতার জেরে তাকে ছাদ থেকে ফেলে দিতে পারেন বলে জানা যায়। তবে তদন্ত সাপেক্ষে মৃত্যুর ঘটনাটি হত্যা নাকি  আত্মহত্যা এ বিষয়ে জানা যাবে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ হেফাজতে নেয়। পুলিশের তত্ত্বাবধানে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!