ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:০০, ৯ সেপ্টেম্বর ২০২৪
সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৮
ছবি: সংগৃহীত

সিরিয়ার মধ্যাঞ্চলে একাধিক সামরিক স্থাপনায় দখলদার ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩৭ জন।

রোববার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে দেশটির হামা প্রদেশের মাসিয়াফ শহরের আশপাশে এসব হামলা চালানো হয় বলে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা জানিয়েছে।

অপর দিকে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, রোববারের হামলায় নিহত মানুষের সংখ্যা ২৬। হামলার লক্ষ্যবস্তু ছিল পাঁচটি। এর মধ্যে একটি বৈজ্ঞানিক গবেষণাকেন্দ্র ছিল। সেটি রাসায়নিক অস্ত্র উৎপাদনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে।

Advertisement

সরেজমিন তথ্যের ভিত্তিতে এসওএইচআর আরো জানিয়েছে, নিহত ২৫ জনের মধ্যে ৫ জন বেসামরিক ব্যক্তি, ৪ জন সিরিয়ার সরকারি বাহিনীর সদস্য এবং ১৩ জন ইরানপন্থী গোষ্ঠীর সদস্য রয়েছেন। অপর তিনটি মরদেহ শনাক্ত করা যায়নি।

গতকালের হামলা নিয়ে বিদেশি গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলের সেনাবাহিনী। তবে এ হামলাকে ‘নির্লজ্জ আগ্রাসন’ বলে সমালোচনা করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এই হামলা ‘অপরাধমূলক আক্রমণ’।

গত কয়েক বছরে সিরিয়ায় কয়েক শত হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েল। দেশটির দাবি, সিরিয়ায় অবস্থিত ইরানসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে এসব হামলা চালানো হয়েছে। গত বছর অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর সিরিয়ায় এসব হামলা বাড়িয়েছে ইসরায়েল।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!