ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৪৮ ঘণ্টা পর বিএসএফের গুলিতে নিহত কিশোরের লাশ ফেরত

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৭, ১১ সেপ্টেম্বর ২০২৪
৪৮ ঘণ্টা পর বিএসএফের গুলিতে নিহত কিশোরের লাশ ফেরত
ছবি: ডেইলি বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউপির কান্তি ভিটা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত কিশোর জয়ন্তের লাশ ৪৮ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার রাত ১টার দিকে ভারতীয় পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে লাশ হস্তান্তর করে। লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিজিবি ও বিএসএফের সদস্যরা। পরে বাংলাদেশ পুলিশ আইনী পক্রিয়া শেষে চাচা বাবুল চন্দ্র সিংহের কাছে লাশ হস্তান্তর করে।  

সিলেটের স্বর্ণা দাসের পর গত সোমবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা সীমান্তে বিএসএফের গুলিতেজয়ন্ত কুমার সিংহ নিহত হয়। এ সময় তার বাবা মহাদেব কুমার সিংহ ও দরবার আলী নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। তারা বর্তমানে রংপুরে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

Advertisement

জানা যায় সোমবার গভীর রাতে ধনতলা বিজিবি সীমান্তের মেইন পিলার ৩৯৩ এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশ কালে ভারতীয় ডিংগাপাড়া বিএসএফ গুলি চালালে জয়ন্ত কুমার সিংহ  ভারতের অভ্যন্তরে গুলি বৃদ্ধ হয়ে নিহত হয়। সে বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিঠা গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে।  

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির বলেন, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির ধনতলা বিওপির দ্বায়িত্বপূর্ণ এলাকায় রাত ১ টার দিকে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ আমাদের কাছে লাশ হস্তান্তর করে। পরে আমরা আইনি পক্রিয়া শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঠাকুরগাঁও
লিংক সফলভাবে কপি হয়েছে!