বুধবার সকাল ৯টার দিকে শ্রমিক ছাঁটাই হবে না মর্মে লিখিত সনদ ও ফ্যাক্টরির তিনজন কর্মকর্তাকে বহিষ্কারের দাবিতে তারা এ কর্মবিরতি পালন করছেন।
জানা যায়, প্রায়ই ডেনিম এশিয়া ফ্যাক্টরি থেকে শ্রমিকদের ছাঁটাই করা হয়। এর প্রতিবাদে আজ সকাল ৯টার দিকে শ্রমিক ছাঁটাই হবে না মর্মে লিখিত সনদ প্রদান ও ফ্যাক্টরির এজিএম আবুল কাশেম, রুহুল আমিন, ফিনিশিং ম্যানেজার সেলিম হোসেনকে বহিষ্কারের দাবিতে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
.png)
এদিকে, এ বিষয়ে শ্রমিক ও মালিপক্ষের মধ্যে আলোচনার চেষ্টা চলছে বলে জানা গেছে। পাশাপাশি বিষয়টি স্থানীয় থানা ও শিল্পপুলিশকে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, গতকালও ফ্যাক্টরির শ্রমিকরা শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে কর্মবিরতি পালন করেছিলেন।