আয়শা আক্তার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী শিমুলতলা এলাকার পল্লী চিকিৎসক আনিছুর রহমানের একমাত্র মেয়ে। এ বছর জেলার নাগেশ্বরী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। পরীক্ষায় আশাতীত ফলাফল হওয়ার সম্ভাবনা থাকায় কোচিং করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন ছিল তার।
নিহত আয়শার চাচা নজরুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি হিসেবে কোচিং করতে বাবার সঙ্গে মোটরসাইকেলযোগে রংপুরের উদ্দেশ্যে রওনা হন আয়শা। পথে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আয়শা নিহত হন। এ সময় গুরুতর আহত আনিছুর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করেন।
.png)
এদিকে, সড়ক দুর্ঘটনায় আয়শার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মুহূর্তের মধ্যে তার বাড়িতে শতশত শোকার্ত মানুষের ঢল নামে।
ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) নাজমুস সাকিব সজিব বলেন, সড়ক দুর্ঘটনায় ফুলবাড়ী উপজেলার এক শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানা থেকে এখনো কোনো তথ্য পাইনি।