ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের 

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১১, ১১ সেপ্টেম্বর ২০২৪
দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের 
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রফিক সরকার (৫৫) ও জুলফিকার আলী (৪১) নামে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আনোয়ার হোসেন নামের একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

সত্যতা নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ওসি মো. মিজানুর রহমান।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

Advertisement

নিহতেরা হলেন নাটোর শহরের মোহনপুর এলাকার আব্দুল হামিদের ছেলে রফিক সরকার এবং বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউটের প্রিন্সিপাল জুলফিকার আলী। তিনি বাগাতিপাড়া উপজেলার তমালতলা এলাকার জাহেদ আলীর ছেলে। আহত আনোয়ার হোসেন বাগাতিপাড়া উপজেলার লড়ইগাছা গ্রামের আফসার আলীর ছেলে। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে নাটোর সদরের নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিক সরকারকে মৃত ঘোষণা করেন এবং জুলফিকার আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। অপরজন আনোয়ার চিকিৎসাধীন রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!