ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক কোটি ৬০ লাখ টাকার সোনার বারসহ যুবক গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৮, ১৩ সেপ্টেম্বর ২০২৪
এক কোটি ৬০ লাখ টাকার সোনার বারসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার ভোমরা সীমান্তে ১ কেটি ৬০ লাখ টাকার ১১টি সোনার বারসহ এক যুবককে গ্রেফতার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে ঐ যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার জাকির হোসেন ভোমরার লক্ষীদাড়ী গ্রামের আরিজুল মোল্লার ছেলে।

Advertisement

বিজিবি সূত্রে জানা যায়, ভোমরা সীমান্ত লক্ষীদাড়ী এলাকা দিয়ে সোনা ভারতে পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল লক্ষীদাড়ী এলাকায় কৌশলে অবস্থান করে। এ সময় জাকির হোসেনকে আটক করে বিজিবি। পরবর্তীতে তাকে তল্লাশি করে কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ১১টি সোনার বার উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত সোনার ওজন ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫০০ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সোনার বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সাতক্ষীরা থানায় মামলা দায়ের করে সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা এবং আসামিকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!