[ দেশজুড়ে ]
সাতক্ষীরায় ১২ কোটি টাকার মাদকসহ যুবক আটক
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ১২ কোটি টাকার ভারতীয় মাদক ক্রিস্টাল মেথ (আইস), এলএসডি ও বিদেশি মদসহ ইমন হোসেন (২৩) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার রাজপুর সীমান্ত এলাকা থেকে মাদকসহ তাকে আটক করা হয়। আটককৃত ইমন হোসেন উপজেলার রাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজপুর সীমান্তে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় একটি ব্যাগসহ ইমনকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে ১২ কোটি টাকার ২ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস), ২ বোতল এলএসডি ও ৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
.png)
কলারোয়া থানার ওসি মো. শাহিন জানান, শুক্রবার বিজিবির পক্ষ থেকে ইমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দেওয়া হয়েছে। ইমনের বিরুদ্ধে এর আগেও কলারোয়া থানায় দুটি মাদকের মামলা রয়েছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!