আহতরা হলেন আতাউল্লাহ মিয়ার ছেলে মুন্না(১৬) ও আরাফাত হোসেন বড় মিয়ার ছেলে বর্ণ (১৫)। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছে চিকিৎসক।
শুক্রবার সন্ধায় উপজেলার শম্ভুপুর রেলগেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুফল পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার স্বপন মিয়ার ছেলে।
.png)
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধায় শম্ভুপুর এলাকায় কিশোরগঞ্জ সড়ক থেকে আসা মোটরসাইকেলগামী ও ভৈরব থেকে আসা ট্রাকটি ঘটনাস্থলে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আরো দুইজন আহত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় তিনজন রোগী আসে। এদের মধ্যে একজন মৃত্যু অবস্থায় ছিলো। আর অপর দুইজন আশংকাজনক অবস্থায় ছিলো। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাজু বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় ভৈরব থেকে আসা একটি ট্রাক ও কিশোরগঞ্জ থেকে আসা একটি মোটরসাইকেল উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর রেলগেইট এলাকায় আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সুফল নামের যুবক ঘটনাস্থলেই নিহত হয়। আরো দুই আহত হয়। এ সময় জনতার মাধ্যমে ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।