ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৭, ১৪ সেপ্টেম্বর ২০২৪
পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার
শ্রীপুর থানা। ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুরে পরকীয়া সন্দেহে পোশাক শ্রমিক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকার ফজলুল হক মিলিটারির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার এসআই আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হত্যার শিকার স্ত্রী মাহমুদা আক্তার ময়মনসিংহের নান্দাইল উপজেলার দত্তপুর গ্রামের মোস্তফার মেয়ে। তিনি তার স্বামীর সঙ্গে শ্রীপুর পৌরসভার আনাসার রোড এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় মেঘনা পোশাক কারখানায় চাকরি করতেন।

Advertisement

অভিযুক্ত স্বামী রুবেল মিয়া একই গ্রামের কছিম উদ্দিনের ছেলে। তিনি পোশাক কারখানায় চাকরি নেয়ার জন্য একটি ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিলেন।

শ্রীপুর থানার এসআই আব্দুস সামাদ জানান, মঙ্গলবার রাতে পরকীয়া সন্দেহে স্বামী রুবেল মিয়া তার স্ত্রী মাহমুদা আক্তারকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কিল, ঘুষি ও পিটিয়ে মারাত্নক আহত করে। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ওই হাসপাতাল থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে এবং সুরতহালে নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!