[ দেশজুড়ে ]
গাজীপুরে ২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
ফাইল ফটো
গাজীপুরে বিজিএমইএ এবং বিকেএমইএ-এর অন্তর্ভুক্ত দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকরা কারখানার গেটে বন্ধের নোটিশ দেখতে পেয়ে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।
শনিবার গাজীপুর সদর উপজেলার শিরিরচালা ও বানিয়ারচালা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিরিরচালা এলাকার বিকেএমইএ-এর অন্তর্ভুক্ত কনফিডেন্স টেক্ওয়্যার লিমিটেড নামে একটি পোশাক কারখানা শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। একইভাবে বানিয়ারচালা এলাকার বিকেএমইএ-এর অন্তর্ভুক্ত গ্রিন ফাইবার কম্পোজিট লিমিটেড নামে আরেকটি কারখানাও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে, কারখানা বন্ধের বিষয়ে আগে থেকে জানা না থাকায় সকালে কাজে আসেন দুটি প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শ্রমিক। এরপর কারখানার গেটে বন্ধের নোটিশ দেখতে পেয়ে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!