ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় ৭০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৩, ১১ সেপ্টেম্বর ২০২৪
আশুলিয়ায় ৭০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
আশুলিয়ায় কারখানা বন্ধ ঘোষণা -ছবি: গতকাল মঙ্গলবারের

চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে আশুলিয়ার ৭০টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

জানা গেছে, চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে বুধবার সকাল ৮টা থেকে হামিম গ্রুপ, শারমিন গ্রুপসহ আশুলিয়া থানাধীন ইয়ারপুর ও আশুলিয়া ইউনিয়নে অবস্থিত (জামগড়া থেকে জিরাবো এবং জিরাবো থেকে-বিশমাইল) ৭০/৮০টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সম্ভাব্য পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা, শিল্প পুলিশ, বিজিবি ও র‍্যাব টহলরত আছে।

এর আগে, সকালে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা।

Advertisement

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, বুধবার শিল্পাঞ্চলের কোনো কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানাতেই উৎপাদন স্বাভাবিক রয়েছে। তবে আগে থেকেই কিছু কারখানায় অভ্যন্তরীণ বেশ কিছু দাবি দাওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল। সেসব কারখানার শ্রমিকরা কাজে ফেরেননি। এছাড়া আজ সকালেও বেশ কিছু কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশের পর কর্মবিরতিসহ কারখানা থেকে বের হয়ে গেলে ৭০টি কারখানায় উৎপাদন বন্ধ থাকে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!