[ দেশজুড়ে ]
আশুলিয়ায় শারমিন গ্রুপের শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ফটো
ঢাকার আশুলিয়ায় বিজিএমইএ’র সিদ্ধান্ত অনুযায়ী পোশাক কারখানা খোলা রাখার নির্দেশ থাকলেও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কর্মবিরতি পালন করছেন শারমিন গ্রুপ লিমিটেডের শ্রমিকরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নরসিংহপুর ঐ কারখানার সামনে অবস্থান নেন গ্রুপটির প্রায় ১১০০ শ্রমিক।
পরে মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমঝোতার চেষ্টা করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফ্যাক্টরি এলাকায় সেনাবাহিনী ও শিল্প পুলিশের উপস্থিতি দেখা গেছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!