[ দেশজুড়ে ]
আশুলিয়ায় শারমিন গ্রুপের শ্রমিকদের কর্মবিরতি পালন
ছবি: সংগৃহীত
ঢাকার আশুলিয়ার নরসিংহপুরস্থ শারমিন গ্রুপের শ্রমিকরা নাইট বিল, টিফিন বিল, হাজিরা বোনাস, প্রোডাকশন বোনাসসহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে প্রায় ৯ হাজার শ্রমিক বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করে এবং সকাল ৯টার দিকে তারা ফ্যাক্টরি থেকে বের হয়ে যায়।
এ সময় সেনাবাহিনী, শিল্প পুলিশ গেটের পাশে অবস্থান করে। পরবর্তীতে গোলযোগের আশংকায় একই এলাকার নিউ এইজ গার্মেন্টস, নাসা গ্রুপ, অনন্ত গার্মেন্টস, আল মুসলিম এ্যাপারেলস, ভিনটেক্স গার্মেন্টস, জেনারেশন নেক্সট ফ্যাশন ফ্যাক্টরিতেও পর্যায়ক্রমে ছুটি দেওয়া হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!