ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় বাসচাপায় দাদি-নাতি নিহত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৩, ১৪ সেপ্টেম্বর ২০২৪
কুমিল্লায় বাসচাপায় দাদি-নাতি নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার বুড়িচং উপজেলায় বাসচাপায় এক শিশু ও তার দাদির মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের কালাকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার সদর উপজেলার রাচিয়া এলাকার আরব রহমানের স্ত্রী বৃদ্ধা রাজিয়া বেগম ও তার নাতি ইসমাইল হোসেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, নাতি ইসমাইলকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন দাদি রাজিয়া। সেখান থেকে ফেরার পথে মহাসড়ক পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন তারা।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, নাতি ও দাদিকে চাপা দেওয়ার পর বাসটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান চালক ও সহকারী। তবে বাসটিকে শনাক্ত করা গেছে। জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় হাইওয়ে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!