[ দেশজুড়ে ]
বেঙ্গল পলিমার ওয়্যার শ্রমিকদের অবস্থান কর্মসূচি
ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুর মহানগরের কাশিমপুরে বেঙ্গল পলিমার ওয়্যারের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ফ্যাক্টরির ভেতরে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে ১০টার দিকে এ অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা।
জানা যায়, কাশিমপুর থানাধীন জিরানি এলাকায় বেঙ্গল পলিমার ওয়্যার লিমিটেডের শ্রমিকরা আগস্ট মাসের বেতন ও সচল ফ্লোরে চাকরি পূর্নবহালের দাবিতে ফ্যাক্টরির ভেতরে অবস্থান কর্মসূচি পালন করে। এ বিষয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনার চেষ্টা চলছে। ঘটনাস্থলে শিল্পপুলিশ মোতায়েন রয়েছে।
.png)
ফ্যাক্টরিটি গত ৫ আগস্ট দুষ্কৃতকারীরা আগুনে পুড়িয়ে দেয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!