[ দেশজুড়ে ]
রুপাতলী মেডিমেট ফার্মাসিটিক্যালের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ
রুপাতলী মেডিমেট ফার্মাসিটিক্যালের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ -ছবি: সংগৃহীত
বরিশালে বেতন ভাতাসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রুপাতলী মেডিমেট ফার্মাসিটিক্যাল লিমিটেড কোম্পানির শ্রমিকরা।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে নগরীর রুপাতলী মেডিমেট ফার্মাসিটিক্যাল লিমিটেড সম্মুখে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পাশে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা।
বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব প্রদান করেন শ্রমিক নেত্রী সোনিয়া। এ সময় বিউটি, মিঠুনসহ অন্যান্য শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় শ্রমিকদের ১০ দফা দাবি মেনে নেয়া হলে তারা বিক্ষোভ সমাবেশ শেষ করে কর্মে যোগদান করেন।
.png)
জানা গেছে, বর্তমানে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!