[ দেশজুড়ে ]
ধরলা নদীতে গোসলে নেমে ১০ম শ্রেণির ছাত্র নিখোঁজ
ছবি: ডেইলি বাংলাদেশ
কুড়িগ্রাম সদর উপজেলায় ধরলা নদীতে কয়েক বন্ধু মিলে গোসল করতে নেমে আপন (১৫) নামের দশম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার মোগলবাসা বাজারের পাশে ধরলা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আপন ঐ ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার জাহিদুর ইসলামের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, নিখোঁজ আপন ও তার আরো ৪-৫ জন বন্ধু মিলে মোগলবাসা বাজারের পাশে ধরলা নদীতে গোসল করতে নামে। গোসল করা অবস্থায় নদী সাতরে যাওয়ার সময় আপন পানিতে তলিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে খুঁজে না পেলে স্থানীয়দের খবর দেয়। খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের লিডার কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আবারো নিখোঁজ ছাত্রের সন্ধানে উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!