ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

‘জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন’র দুই দফা দাবিতে বিক্ষোভ

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৬, ১৯ সেপ্টেম্বর ২০২৪
‘জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন’র দুই দফা দাবিতে বিক্ষোভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় -ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (রাগীব-রনি পন্থী) উদ্যোগে ‘জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন’ প্ল্যাটফর্মের নামে ২ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এসে বক্তারা সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের মাধ্যমে ২ দফা দাবি পেশ করেন।

বিক্ষোভ মিছিলে জাবি শাখা ছাত্র ইউনিয়নের (রাগীব-রনি পন্থী) সভাপতি অমর্ত্য রায়, সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি, সহ-সভাপতি আসফাকুর নবীন, জাবি সাংস্কৃতিক জোটের সভাপতি শরণ এহসানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দুই দফা দাবিসমূহ হলো: 

ক) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে অভিযুক্তদের বহিষ্কার করতে হবে এবং রাষ্ট্রীয় আইনে মামলা করতে হবে।

খ) ২০১৯ সালের ৫ই নভেম্বর, চলমান দুর্নীতি বিরোধী আন্দোলনে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর অবস্থান কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রত্যক্ষ মদদদাতা, সদ্য নিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) সোহেল আহমেদকে অপসারণ করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: জাবি সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!