ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল নারীর 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৪, ১৯ সেপ্টেম্বর ২০২৪
চট্টগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল নারীর 
ফাইল ফটো

চট্টগ্রাম নগরের হালিশহর থানার বড়পোল এলাকায় ট্রাকচাপায় তাসলিমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তাসলিমা বেগম নগরের আকবরশাহ থানার বিশ্বকলোনি এলাকার মিল্লাদ উদ্দিন হকের স্ত্রী।

পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে বাসার দিকে যাচ্ছিলেন তাসলিমা। পেছন থেকে একটি ট্রাক এসে ঐ মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Advertisement

হালিশহর থানার এসআই মোহাম্মদ সাইফুর বলেন, লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধার ও চালককে আটক করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!