শুক্রবার ( ২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মিয়াজিরহট ইউনিয়নের আনোয়ার মেম্বারের বাড়ির পরিত্যক্ত ঘর থেকে দুটি একনলা বন্দুক, ৯টি কার্তুজের খোসা, ১৮ কেজি গাঁজা, ২৪ বোতল ফেনসিডিল ও সরঞ্জামসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিয়াজিরহাট ইউনিয়নের বিএ১০৯৮৭ ক্যাপের নাবিল রহমানের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় আনোয়ার মেম্বারের বাড়ির পরিত্যক্ত ঘর থেকে দুটি একনলা বন্দুক, ৯টি কার্তুজের খোসা, ১৮ কেজি গাঁজা, ২৪ বোতল ফেনসিডিল ও সরঞ্জামসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের সময় কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও সরঞ্জামসহ দেশীয় অস্ত্র চন্দ্রগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
.png)