বুধবার দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এর আগে, একই দিন সকাল সোয়া ৯টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নতুন সুখচর গ্রামের আজিম নগরে এই ঘটনা ঘটে।
.png)
নিহতের নাতি আব্দুর রহিম বলেন, সকালে আমার দাদা বাড়ির পাশে খেতে কাজ করছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে আজিম নগর পৌঁছালে আমাদের বাড়ির পাশের কমলা, মনবি, ফাহিম, রহমান আমার দাদার গতিরোধ করে। একপর্যায়ে তারা দাদাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
রহিম অভিযোগ করে আরো বলেন, কয়েক বছর আগে আমার কাকা বেলাল বাড়ির পাশের কমলা বেগমকে বিয়ে করেন। পরবর্তীতে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এ নিয়ে দাদার সঙ্গে তাদের বিরোধ দেখা দেয়। পূর্বশক্রতার জেরে দাদাকে একা পেয়ে তারা হত্যা করে।
হাতিয়া থানার ওসি জিসান আহমেদ বলেন, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।