[ দেশজুড়ে ]
আশুলিয়ায় কয়েকটি কারাখানায় শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ছবি
আশুলিয়া এলাকার কয়েকটি গার্মেন্টস কারাখানায় বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা।
জানা গেছে, শনিবার সকাল থেকে বান্দু ডিজাইন লিমিটেড, সেতারা গ্রুপ লিমিটেড, নীট এশিয়া গার্মেন্টস লিমিটেড, নাসা ওয়াশ লিমিটেড, ভিনটেক্স গার্মেন্টস এর শ্রমিকরা ১৫ শতাংশ ইনক্রিমেন্ট, অন্যান্য আর্থিক সুবিধা বৃদ্ধি এবং কিছু ক্ষেত্রে কয়েকজন স্টাফের অপসারণের দাবিতে কর্মবিরতি পালন করছে।
এদিকে সকাল ১০টার দিকে নাসা ও ভিনটেক্স গার্মেন্টস আজকের (শনিবার) জন্য ছুটি ঘোষণা করে। অন্যান্য কারখানার মালিক পক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করছে বলে জানা যায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!