[ দেশজুড়ে ]
সাভারে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ফটো
বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সাভারের উলাইল এলাকার ডায়নামিক সোয়েটার লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তারা কারখানার সামনে কর্মবিরতি পালন শুরু করেন।
জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে প্রায় ২৫০০ শ্রমিক কাজে যোগদান না দিয়ে কারখানার সামনে অবস্থান করেন। এ সময় তারা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। খবর পেয়ে সেনা টহল ও শিল্পপুলিশ ঘটনাস্থলে এসে সতর্কতা অবস্থানে রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!