সোমবার ভোর ৫টার দিকে শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় ইছামতি নদীতে এ ঘটনা ঘটে।
শেখরনগর ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল জানান, রাতে ইমরান হোসেন তার ভগ্নিপতি মিঠু মিয়াকে সঙ্গে নিয়ে চকে (বিলে) মাছ শিকার করতে যায়। মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে ভোর ৫টার দিকে ইছামতি নদীর ঘনশ্যামপুর এলাকায় আসলে ঢাকামুখী আল্লাহর দান নামে একটি খালি বাল্কহেড তাদের ডিঙি নৌকার ওপর উঠে পড়ে। সঙ্গে সঙ্গে নৌকাটি পানিতে তলিয়ে যায়। ভগ্নিপতি মিঠু সাঁতরায়ে নদীর তীরে উঠতে সক্ষম হলেও নৌকায় থাকা ইমরান হোসেন পানিতে ডুবে নিখোঁজ হন। ৯ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে ১ কিলোমিটার দূরে ইমরানের লাশ ভেসে উঠে।
.png)
শেকরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাল্কহেডটি থানায় আটক আছে ও নিহত ব্যক্তির স্বজনেরা অভিযোগ দিলে মামলা হবে।