[ দেশজুড়ে ]
লা-মুনি এ্যাপারেলসে শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ছবি
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন বারেন্ডা এলাকায় লা-মুনি এ্যাপারেলস লিমিটেডে বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা।
মঙ্গলবার সকাল থেকে আগস্ট মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে উৎপাদন কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা।
এ বিষয়ে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনার চেষ্টা চলছে। ফ্যাক্টরির আশেপাশে এলাকায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!