ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিগারেটের আগুনে পুড়ল ৫ দোকান

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৯, ২৫ সেপ্টেম্বর ২০২৪
সিগারেটের আগুনে পুড়ল ৫ দোকান
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় সিগারেটের আগুনে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বাকলিয়ার বগার বিল এলাকায় আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি স্ক্র্যাপের দোকান থেকে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি দোকান পুড়ে যায়।

চন্দনপুরা ফায়ার স্টেশনের ডিউটি অফিসার মোহাম্মদ সাইফ বলেন, ভোর ৫টার দিকে ভাঙারি দোকানে সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পাঁচটি পুড়ে গেছে। এ সময় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করেন ফায়ার ফাইটাররা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনোই জানা যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!