[ দেশজুড়ে ]
শ্রমিককে মারধরের জেরে জিহান গার্মেন্টস ছুটি ঘোষণা
ছবি: সংগৃহীত
ঢাকার আশুলিয়া থানাধীন কাঠগড়া জিহান গার্মেন্টসের শ্রমিক অপারেটর মো রুবেল হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, আশুলিয়ার কাঠগড়া জিহান গার্মেন্টসের শ্রমিক অপারেটর মো রুবেল হোসেনকে একই ফ্যাক্টরির টিফিন সাপ্লাইকারী মো. সোলাইমান সরকার ফ্যাক্টরিতে নেতাগিরি করস এমন অভিযোগ এনে চর থাপ্পড় মারেন। এ সময় সকল শ্রমিক একই মালিকের পার্শ্ববর্তী ফ্যাক্টরি ক্রসও ওয়্যার এর গেটে এসে অবস্থান নেয়। এতে মালিকপক্ষ দুটি ফ্যাক্টরি ছুটি ঘোষণা করে এবং সেনাবাহিনী ও শিল্প পুলিশ বিচারের আশ্বাস দিলে বিকেল সাড়ে ৪টার দিকে শ্রমিকরা নিজ নিজ বাসায় চলে যায়। শিল্প পুলিশ ফ্যাক্টরির গেটের সামনে অবস্থান নেয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!